[ আইন-আদালত ]
পাঁচ মাদক কারবারি ২ দিনের রিমান্ডে
ফাইল ছবি
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার পাঁচজন মাদক কারবারির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম মো. শাকিল আহাম্মেদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আমিরুল ইসলাম, শাহীনুর রহমান, মো. বিপুল মন্ডল, মো. ফরিদ ওরফে বদু ও মো. হুমায়ুন কবির।
এর আগে, বৃহস্পতিবার রাতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়। পরে শুক্রবার আসামিদের আদালতে হাজির করা হয়। সেইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!