ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ত্রিশালের সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২০ জুলাই ২০২২
ত্রিশালের সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে
আটককৃত ট্রাকচালক রাজু আহমেদ শিপন

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানকে চাপা দিয়ে হত্যার অভিযোগে আটককৃত ট্রাকচালক রাজু আহমেদ শিপনের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২০ জুলাই) দুপুরে ত্রিশাল থানা পুলিশ ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ট্রাকচালক রাজুকে আদালত থেকে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত ট্রাকচালক রাজু রাজশাহী জেলার বাঘা থানার আব্দুর রাজ্জাকের ছেলে। গত সোমবার রাতে ঢাকার সাভার থেকে তাকে আটক করে র‍্যাব।

গত ১৬ জুলাই দুপুরে উপজেলার রাইমনি গ্রামের জাহাঙ্গীর আলম মেয়ে সানজিদাকে (৬) সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে যান। পৌর শহরের খান ডায়াগনোস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, রত্না বেগম নিহত হন ও ঘটনাস্থলেই রত্না বেগমের পেট ফেটে শিশুটির জন্ম হয়। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনাইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। নতুন করে শিশুটির শ্বাসকষ্ট, জন্ডিস ও রক্তস্বল্পতা দেখা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!