[ দেশজুড়ে ]
নড়াইলে সহিংসতার ঘটনায় পাঁচজন রিমান্ডে
গ্রেফতার ৫ জন। ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেফতার পাঁচজনকে তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার রাত ও সোমবার সকালে পাচঁজনকে লোহাগড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. সাইদ শেখ, মো. রাসেল মৃধা, কবির গাজী, রেজাউল শেখ ও মো. মাসুম বিল্লাহ।
লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা সবাই লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার আগে ও পরে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!