ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কৃষকদের অনুপ্রেরণা জোগাতে ধান কাটলেন কুদ্দুস বয়াতি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২৮ এপ্রিল ২০২০
কৃষকদের অনুপ্রেরণা জোগাতে ধান কাটলেন  কুদ্দুস বয়াতি
কৃষকদের সঙ্গে কুদ্দুস বয়াতি

লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পরিচিতি পান তিনি। এরপর অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মনে স্থান করে নেন। করোনাভাইরাসের এই সময়ে কৃষকদের অনুপ্রেরণা দিতে নিজেই ধান কেটে দিলেন তিনি।

সম্প্রতি কুদ্দুস বয়াতি গান গেয়ে নিজের এলাকার কৃষকদের ধান কেটে দিয়েছেন। ২৬ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে গান গেয়ে ধান কাটার একটি ভিডিও প্রকাশ করেন বয়াতি। ভিডিওতে দেখা গেছে, কৃষকদের অনুপ্রেরণা দিতে ইরি ধান নিয়ে একটি গান গাইছেন তিনি। এরপর কৃষকদের সঙ্গে নিজেই ধান কাটেন।

গানটির প্রসঙ্গে কুদ্দুস বয়াতি বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা সমস্যায় আছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কৃষকদের উৎসাহ দিতেই আমি তাদের সঙ্গে ধান কেটেছি। সবাইকে আহ্বান জানাব, এই সময়টায় কৃষকদের ধান কেটে দিয়ে সাহায্য করার জন্য। কৃষক বাঁচলেই বাঁচবে বাংলাদেশ।

Advertisement

এদিকে, করোনাভাইরাস নিয়ে ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় কুদ্দুস বয়াতি একটি গান গেয়েছে। গানটির শিরোনাম ‘জাইনা চলেন, মাইনা চলেন’। সচেতনতামূলক এই গানটি এরই মধ্যে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।  

 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!