[ তথ্য প্রযুক্তি ]
‘করোনার চেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার শঙ্কা বেশি’
ইলন মাস্ক
‘স্পেসএক্স কর্মীদের কোভিড ১৯-এ ভুগে মারা যাওয়ার চেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার শঙ্কা বেশি’—কথাটি ইলন মাস্কের। স্পেস এক্স কর্মীদের কাছে করোনাভাইরাস-এর বিপদ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বললেন তিনি।
শুক্রবার নিজ অফিসের কর্মীদের পাঠানো ওই ইমেইলে গাড়ি দূর্ঘটনাকে করোনাভাইরাসের চেয়ে মারাত্মক আখ্যা দিয়েছেন তিনি। করোনাভাইরাস সম্পর্কিত প্রমাণাদি দেখার পর এটিকে ‘যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ স্বাস্থ্য ঝুঁকি’ হিসেবে মানতে নারাজ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা প্রধান।
এদিকে গত ১০ মার্চ টেসলার গাড়ির সংখ্যা ১০ লাখ পেরিয়েছে। এক টুইটের মাধ্যমে এ মাইলফলকের কথা জানান ইলন মাস্ক। বর্তমানে টেসলা বেশ জনপ্রিয় কোম্পানি এবং জনপ্রিয়তা কেবলই বেড়ে চলছে। মাস্ক এমন একটি সময়ে করোনা নিয়ে এমন বিবৃতি দিলেন, যে সময়টিতে মার্কিন গাড়ি নির্মাতারা ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে নিজেদের কর্মকাণ্ড কমিয়ে আনছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমান, আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে রোগটিকে ঠেকানো সম্ভব না হলে এতে আক্রান্ত হবেন ১৬ থেকে সাড়ে ২১ কোটি মার্কিন বাসিন্দা।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!