শ্রীলংকাতেও এখনো করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে সন্দেহজনক বলে চিকিৎসায় আছে ২২৭ জন। এর মধ্যে আক্রান্ত ৮৬ জন। ফলে দেশটির সরকার কঠোর অবস্থান নিয়েছে। করোনা প্রতিরোধে সব বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। চিকিৎসার জন্য রয়েছে সরকারের অনেক খরচ।
তাই সরকারের পাশে দাঁড়াতে ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত। লংকান ক্রিকেট বোর্ড ২৫ মিলিয়ন শ্রীলংকান রুপি তুলে দিবে সরকারের কাছে। বাংলাদেশি মুদ্রায় যা কোটি টাকারও বেশি।
.png)
লংকান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ড করোনা প্রতিরোধের জন্য দেশটির সরকারকে ২৫ মিলিয়ন শ্রীলংকান রুপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস বিপর্যয় প্রতিরোধে আমাদের এমন সিদ্ধান্ত।’