ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট আসছে এপ্রিলে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ২৭ মার্চ ২০২০
করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট আসছে এপ্রিলে 
ডা. জাফরুল্লাহ ও কিট। ফাইল ফটো

করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের নমুনা এপ্রিলের মাঝামাঝি সময়ে সরকারের কাছে জমা দেয়ার কথা জানিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন তিনি। ডা. জাফরুল্লাহ বলেন, কিটের কাঁচামাল (রি-এজেন্ট) পেতে দেরি হওয়ায় নমুনা সরবরাহ কিছুটা পিছিয়ে গেছে। 

এদিকে তিন সপ্তাহ আগে করোনাভাইরাস শনাক্তের সহজ ও সুলভ মূল্যের পদ্ধতি উদ্ভাবন করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ড. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, সুলভ মূল্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তকরণের কিট উদ্ভাবনের কাজ চলছে। কাজের গতিও বেড়েছে। আমরা হোপফুল স্টেজে (আশাব্যঞ্জক পর্যায়ে) আছি।

দুই সপ্তাহের মধ্যে কিটের নমুনা সরকারের কাছে পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য তাদের কাছে কিটের নমুনা জমা দিতে পারব। সরকারের ক্লিয়ারেন্স পেলে আগামী মাসেই আমরা উৎপাদিত কিট বাজারে দিতে পারব।

এ সময় তিনি আরো বলেন, গণস্বাস্থ্যের এই কিট সর্বোচ্চ ৩৫০ টাকায় সরবরাহ করার চেষ্টা থাকবে। বর্তমানে করোনা শনাক্তকরণের যে কিট আছে, তার দাম প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!