ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ খবর ]

করোনা আইসোলেশন কক্ষে সাধারণ রোগী!

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৬, ১৮ মার্চ ২০২০
করোনা আইসোলেশন কক্ষে সাধারণ রোগী!
ফাইল ফটো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের একটি কক্ষে চালু করা চার শয্যার আইসোলেশন কক্ষের বিছানায় সাধারণ রোগীদের ভর্তি করার অভিযোগ উঠেছে। 

এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও রোগীর স্বজনদের মাঝে চলছে নানা সমালোচনা। কারো কারো মনে আতঙ্কও বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, সরিষাবাড়ীতে এখনো পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এমনকি বিদেশফেরত বা সন্দেহমূলক কেউ হোম কোয়ারেন্টাইনে নেই বলেও উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। তবে করোনা ভাইরাসের নানা উপসর্গ নিয়ে কোনো রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এলে তার জন্য হাসপাতালের দোতলার একটি আলাদা কক্ষে চার শয্যার আইসোলেশন কক্ষ চালু করা হয়েছে। কিন্তু ১৭ মার্চ দুপুরে হাসপাতালের সেই আইসোলেশন কক্ষে গিয়ে দেখা গেছে ভিন্নচিত্র। আইসোলেশন কক্ষের চারটি বিছানাতে তিনজন সাধারণ রোগীকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। 

রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই স্থানীয় এবং চিকেন বসন্ত, পেট ব্যথা ও রক্ত শূন্যতা রোগের চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গের কারণে এখানে ভর্তি করা হয়নি। তারা জানেন যে এটি করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসার জন্য আইসোলেশন কক্ষ। তার পরেও তাদের এখানে রেখে চিকিৎসা করাচ্ছে । 

করোনা আইসোলেশন কক্ষে সাধারণ রোগীদের ভর্তির বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম জানান, হাসপাতালের দোতলার একটি আলাদা কক্ষে চার শয্যার আইসোলেশন কক্ষ চালু করা হয়। এ উপজেলায় এখন পযর্ন্ত কেউ করোনা ভাইরাসের আক্রান্ত হয়নি। কারো লক্ষণ বা নমুনা দেখা দিলে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন আইসোলেশন কক্ষ রাখতে তাই প্রস্তুত  রেখেছি। এটা এখন আর কোনো কাজে আসে না বলেই সাধারণ রোগী রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!