[ খেলা ]
কাতারের কাছে হেরে গেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা
এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে হেরে গেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। বুধবার রাতে দোহায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল।
বাংলাদেশ দারুণ খেলেছে প্রথমার্ধে। শক্তিশালী কাতারকে কেবল আটকেই রাখেনি, প্রথমার্ধে ভালো সুযোগও পেয়েছিল। কিন্তু বক্সের মধ্যে থেকে গোল করতে পারেননি মইন।
৩০ মিনিটে পাওয়া সুযোগটি মিসের খেসারত বাংলাদেশকে দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে ২ গোল খেয়ে। ৫৮ মিনিটে প্রথম গোল করে কাতার। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
কাতার প্রবাসী ৫০০/৬০০ বাংলাদেশি গ্যালারিতে বসে লাল-সবুজ পতাকা হাতে অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশের কিশোরদের।
দুই বছর আগে এই টুর্নামেন্টেই কাতার ০-২ গোলে হেরেছিল বাংলাদেশের কাছে। সে হারের প্রতিশোধ নিল এশিয়া চ্যাম্পিয়ন দেশের কিশোররা।
ডেইলি বাংলাদেশ/আরএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!