[ খেলা ]
কারাগারে গোলের বন্যা বইয়ে রোনালদিনহোর শিরোপা জয়
কারাগারে গিয়েও শিরোপা জিতলেন রোনালদিনহো
কিছুদিন আগে জাল পাসপোর্টে প্রবেশের দায়ে প্যারাগুয়েতে গ্রেফতার হন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। সেদেশের আদালত তাকে ছয় মাসের জেল দিয়ে আসুনসিওনে কারাগারে প্রেরণ করে। তাকে পেয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। সেখানে গোলের বন্যা বইয়ে দিয়েছেন রোনালদিনহো! শিরোপা জিতেছে তার দলই।
অনেকটা নিয়মিতভাবেই ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করে থাকে আসুনসিওনে কারাগার কর্তৃপক্ষ। নিয়মানুসারে প্রতি ছয় মাস পর কারাবন্দীদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনে করা হয়। তবে রোনালদিনহোকে পেয়ে টুর্নামেন্ট আয়োজনে দেরী করতে চায়নি কারা কর্তৃপক্ষ।
দশ দলের এই টুর্নামেন্টে মোট ১৯৪ জন ফুটবলার অংশগ্রহণ করে। রোনালদিনহোকে দলে টানতে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয় সবার ভেতর। শেষ পর্যন্ত সাবেক এই বার্সা তারকা কোনো গোল করতে পারবেন না বলে নিয়ম করা হয়।
.png)
তবে খেলা শুরু হলে গোল নিয়ে কেউ চিন্তা করেনি। এদিকে পায়ের জাদুতে সবাইকে মুগ্ধ করেন রোনালদিনহো। ফাইনাল ম্যাচে ১১-২ ব্যবধানে জেতে তার দল। এর মাঝে একাই পাঁচ গোল করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। বাকি ছয়টি গোলেও অ্যাসিস্ট করেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!