ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

চাকরি দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক, এখনই আবেদন করুন

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৩
চাকরি দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক, এখনই আবেদন করুন
ফাইল ফটো

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংকে রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনে লোকবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: কাস্টমার সার্ভিস ম্যানেজার/ কাস্টমার সার্ভিস অফিসার। 

পদের সংখ্যা: নির্ধারিত নয়। 

Advertisement

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে। তবে একাডেমিক পর্যায়ে কোনো ভাবেই থার্ড ক্লাস থাকা যাবে না। প্রার্থীর বয়সসীমা ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। 

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। 

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা, মেডিকেল ফ্যাসিলিটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগামী ১৮ মার্চ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!