ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

এনজিওতে চাকরি, লাগবে অভিজ্ঞতা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
এনজিওতে চাকরি, লাগবে অভিজ্ঞতা
ফাইল ফটো

মানবিক সাহায্য সংস্থায় (এমএসএস) মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পদের নাম: মিডিয়া অফিসার। 

পদের সংখ্যা: ২টি। 

Advertisement

আবেদন যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পাস। তবে বাংলা,  ইংরেজি, ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম বা সমমান বিষয়ে ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নিউজপেপার, প্রিন্ট মিডিয়া, পিআর এজেন্সি বা এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। বিজ্ঞপ্তি অনুসারে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কাজের ধরন অনুসারে বিভিন্ন জায়গায় ভ্রমণের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও  অন্যান্য সুবিধা প্রদান করা হবে। সঙ্গে উৎসব ভাতা প্রদান করা হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।

প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন। চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীদের ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!