ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে কোহিনূর কেমিক্যাল

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে কোহিনূর কেমিক্যাল
ফাইল ফটো

কোয়ালিটি কন্ট্রোল বিভাগে লোকবল নিয়োগ দেবে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এই পদে আগ্রহীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

Advertisement

আবেদন যোগ্যতা: কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

অভিজ্ঞতা: এই পদটিতে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকার প্রধান কার্যালয়ে কাজ করতে হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। 

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগামী ১ মার্চ, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। এ পদে আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!