জানা গেছে, দুদিন থেকে মাদারীপুরে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ চলছে। কনস্টেবল পদে লোক নিয়োগের নামে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ গ্রহণ করছেন।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে প্রতারণা চক্রের দুইজনকে আটক করা হয়। ইউনুস আলী বেপারী সদর উপজেলার ঝাউদি ইউপির ব্রাহ্মণদি গ্রামের মনসুর বেপারীর ছেলে এবং একই ইউপির হোগলপাতিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
.png)
এসপি মাসুদ আলম জানান, চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক লোকের সঙ্গে ৩ লাখ টাকা চুক্তি করে এবং ২০ হাজার টাকা গ্রহণ করে। গোপন তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।