ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ চাকরি ]

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি সুযোগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ৬ জানুয়ারি ২০২২
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি সুযোগ
ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজমেন্ট ট্রেইনি।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ডিপার্টমেন্টের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল/ ইইই/ কম্পিউটার সায়েন্স/ টেলি কমিউনিকেশন) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতার পাশাপাশি অনলাইন সফটওয়্যার ও অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অনূর্ধ্ব বয়স ৩০ বছর।

বেতন

বেতন ৫০ হাজার টাকা। এক বছর পর সিনিয়র অফিসার পদে নিয়োগ পাবেন। সে সময় পদ অনুসারে ব্যাংকের নীতিমালা সাপেক্ষে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://bgcb.com.bd/career এই লিংকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ জানুয়ারি, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

নিয়োগ বিজ্ঞপ্তি

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!