ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ চাকরি ]

১০০ জন কর্মী নেবে ওয়ালটন প্লাজা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২২
১০০ জন কর্মী নেবে ওয়ালটন প্লাজা
ওয়ালটন প্লাজা। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটিতে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস এক্সিকিউটিভ – বরিশাল ডিভিশন।

পদসংখ্যা

মোট ১০০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ ফেব্রুয়ারি, ২০২২।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!