ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

জীবনযুদ্ধে হেরে গেলেন সেই চিকিৎসক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৫ মে ২০২০
জীবনযুদ্ধে হেরে গেলেন সেই চিকিৎসক
প্রতীকী ছবি

করোনার উপসর্গ নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ৩৪ বছর বয়সী এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মৃত ওই চিকিৎসক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক।

Advertisement

তিনি জানান, ১৬ মে করোনার উপসর্গ নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন ওই চিকিৎসক। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার ভোরে তার মৃত্যু হয়৷

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন ওই চিকিৎসক। তবে দুইবার নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এর আগে ১৭ মে বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!