ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১৮ ডিসেম্বর ২০১৯
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
ছবিঃ সংগৃহীত

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে সামনে রেখে ২০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হবে প্রজাপতি মেলা- ২০১৯। দশম বারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় থাকছে, র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

Advertisement

এবারের মেলায় প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম. এ. বাশারকে ‘বাটারফ্লাই এওয়ার্ড-২০১৯’ ও সবুজবাগ সরকারি কলেজের শিক্ষার্থী অরুণাভ ব্রুণোকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

মেলায় প্রজাপতি বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। মেলা সকলের জন্যে উন্মুক্ত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!