ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ৬ জানুয়ারি ২০২০
ইরাকের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। 

রোববার ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয়া সংক্রান্ত একটি বিল ইরাকের সংসদে পাস হয়েছে। ওই প্রস্তাব পাস হওয়ার পর পরই এমন হুমকি দিলেন ট্রাম্প।

Advertisement

তিনি বলেন, আমাদেরকে ইরাক ছাড়তে বলা হলেই আমরা চলে আসব বিষয়টা এমন নয়। এটা বন্ধুত্বপূর্ণভাবে হবে না। তারা (ইরাক সরকার) যদি আমেরিকান সেনাদের ইরাক ছাড়তে বাধ্য করে তাহলে তাদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হবে যা আগে কখনো দেখেনি।

তিনি আরো বলেছেন, সৈন্য ফেরত পাঠানো হলে ইরাককে সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটির মূল্য পরিশোধ করতে হবে। কেননা, সেখানে অত্যাধুনিক ও ব্যয়বহুল সেনা ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যা তৈরিতে খরচ হয়েছে কয়েক বিলিয়ন ডলার। মূল্য পরিশোধ না করলে ইরাক ছাড়বে না মার্কিন বাহিনী।

উল্লেখ্য, এর আগে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ইরানের ৫২টি স্থাপনায় আঘাত হানার হুমকি দেন। তিনি বলেন, এমন ৫২টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে যা অত্যন্ত উচ্চপর্যায়ের এবং ইরানের কাছে গুরুত্বপূর্ণ। তেহরান যদি মার্কিন জেনারেলদের টার্গেট করে হামলা চালায় তাহলে ওইসব স্থাপনা এবং ইরান নিজেও অত্যন্ত দ্রুত ও কঠিন আঘাতের শিকার হবে। যুক্তরাষ্ট্র আর কোনো হুমকি চায় না।

সূত্র: জেরুজালেম পোস্ট

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!