ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্বামীর হাত-পা ভেঙে গুন্ডা দিয়ে তার বান্ধবীকে ধর্ষণ করালেন স্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ২ অক্টোবর ২০২৬
স্বামীর হাত-পা ভেঙে গুন্ডা দিয়ে তার বান্ধবীকে ধর্ষণ করালেন স্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে স্বামীর সঙ্গে প্রাইভেট লজে ঘুরতে যাওয়ায় তার বান্ধবীকে ভাড়াটে গুন্ডা দিয়ে অপহরণ করিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে। ভাড়াটে গুন্ডাদের দিয়ে পিটিয়ে অভিযুক্ত নারী তার স্বামীর হাত-পা ভেঙে দেন বলেও অভিযোগ উঠেছে। হাত-পা ভেঙে ওই ব্যক্তিকে তামিলনাড়ু প্রদেশের এক হাসপাতালের সামনে ফেলে যাওয়া হয়।

আলোচিত এ ঘটনাটি ঘটেছে গত মাসে। তামিলনাড়ু প্রবাসী ভুক্তভোগী ওই নারী তার বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী কেরালা প্রদেশে ঘুরতে যান ও কেএসআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি প্রাইভেট লজে এক কক্ষে ওঠেন। তারা ওই কক্ষে ওঠার কিছুক্ষণ পরই পুলিশের ছদ্মবেশে ৫ ব্যক্তি জোরপূর্বক তাদের হোটেলকক্ষে ঢোকেন। পরে তারা ওই পুরুষ ও নারী দুজনকেই পরনের কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধেন এবং গাড়িতে করে তামিলনাড়ু নিয়ে যান।

পুরো যাত্রাপথে ওই পুরুষকে নির্মমভাবে পেটানো হয় বলে জানা যায়। এতে তার হাত ও পা ভেঙে গেছে। ওই ব্যক্তিকে তামিলনাড়ুর তিরুপ্পুরে এক হাসপাতালের কাছে ফেলে যাওয়ার পর অপহরণকারীদের মধ্যে দুজন সঙ্গে থাকা নারীকে নিয়ে আরেকটি গাড়িতে ওঠেন এবং তাকে ধর্ষণ করেন।

Advertisement

এই ভুক্তভোগীর বয়ান অনুযায়ী তামিলনাড়ু পুলিশ একটি মামলা নথিভুক্ত করে এবং মামলার নথিপত্র কেরালার ত্রিশূর পুলিশের কাছে হস্তান্তর করে। তদন্তে বেরিয়ে আসে যে, ভুক্তভোগী নারী যে ব্যক্তির সঙ্গে কেরালায় গিয়েছিলেন সে ব্যক্তির স্ত্রীই এ ঘটনা ঘটানোর জন্য অভিযুক্ত পাঁচ ব্যক্তির সঙ্গে চুক্তি করেন। তিনি তার স্বামীর ফোনের লোকেশন ট্র্যাক করে তার তথ্য ওই অপরাধীদের দেন।

এ ঘটনায় পুলিশ ওই অপহরণকারীদের এবং বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘটনার মূল পরিকল্পনাকারী নারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় তদন্ত চলমান। সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!