ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দোদুল্যমান সাত রাজ্যে এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ৪ নভেম্বর ২০২৪
দোদুল্যমান সাত রাজ্যে এগিয়ে ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের নির্বাচনের দিকে এখন চোখ পুরো বিশ্বের। এবারের নির্বাচন নিয়ে জনমত জরিপগুলোতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সব ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্যে চালানো এক জনমত জরিপে দেখা গেছে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

অ্যাটলাস ইন্টেল পরিচালিত জরিপের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জরিপে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতারা বলেছেন তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। 

সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোতে ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

Advertisement

নভেম্বরের প্রথম দুই দিনে পরিচালিত এই জরিপে অংশ নেন যুক্তরাষ্ট্রের আড়াই হাজার ভোটার। অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী।

সুইং স্টেটগুলোতে চালানো আরেকটি জরিপে দেখা গেছে, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে জয় পাবে রিপাবলিকানরা।

অ্যারিজোনায় ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। অপরদিকে হ্যারিসের পক্ষে ভোট পড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে জানতে চাইলে ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করেছেন এবং ৪৫ দশমিক ৯ শতাংশ ভোটার কমলাকে ভোট দিয়েছেন। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে এবং কমলা পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুইং স্টেটগুলো। এসব রাজ্যে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেগুলোর ফলাফল আগে থেকে অনুমান করা অনেক কঠিন। এ বছর সাতটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে। সেগুলো হলো- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।

হোয়াইট হাউসে জয়ী হওয়ার জন্য আলোচিত দুই প্রার্থী কমলা ও ট্রাম্পের মধ্যে কে ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তা নির্ধারণ করবে এই সাতটি সুইং স্টেট। এই স্টেটগুলোর মোট ইলেক্টোরাল কলেজ ভোট সংখ্যা ৯৩।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!