ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের উত্তরাখণ্ডে বাস গভীর খাদে পড়ে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ৪ নভেম্বর ২০২৪
ভারতের উত্তরাখণ্ডে বাস গভীর খাদে পড়ে নিহত ২৩
ছবি: সংগৃহীত

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। দেশটির উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

Advertisement

কর্মকর্তারা এখনো পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ধারণা করা হচ্ছে। কারণ বাসটি যখন ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এসডিআরএফ) জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!