টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর হামলার মুখে পড়ে ইসরায়েলি সৈন্যরা।
ইসরায়েলি নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যান মাওরি (৪৩), ক্যাপটেন অ্যালন সাফ্রাই(২৮), ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইদান (৫১) এবং মাস্টার সার্জেন্ট (অব.) টম সেগাল (২৮)। হতাতরা সবাই অষ্টম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের সঙ্গে কাজ করেছিলেন, যার মধ্যে মাওরি ছিলেন ডেপুটি কমান্ডার।
.png)
আহত ১৯ সেনার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামের একটি ভবনে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ ও অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্যান্য সেনারা।
আইডিএফ আরও জানিয়েছে, আহতদের সবাইকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে আরেক সেনা আহত হয়েছেন। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল