তিনি বলেন, একটি বড় ও সুন্দর ক্যাম্পেইনের জন্য পেনসিলভেনিয়ার বাটলারে আমি ফের আসছি। তবে কবে এই ক্যাম্পেইন করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানাননি ট্রাম্প। এ জন্য সমর্থকদের অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।
দুই সপ্তাহ আগের রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় একটি নির্বাচনি সমাবেশে অতর্কিত হামলার শিকার হয়েছিলেন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ট্রাম্প বেঁচে গেলেও একজন নিহত ও দু’জন গুরুতর আহত হন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হন।
.png)
ওই হামলার ঘটনার পরপরই অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন। গত রোববার তার নাম প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এফবিআই। তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুকস রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন।