ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আলোচনা শেষে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের দোহা ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ৬ জুলাই ২০২৪
আলোচনা শেষে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের দোহা ত্যাগ
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া। আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

আলোচনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ডেভিড বার্নের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল শুক্রবার দোহা ত্যাগ করেছে। এর আগে তারা গাজায় যুদ্ধবিরতি বিষয়ক হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারের মধ্যস্থতকারীদের সাথে বৈঠক করেন।

এর আগে তারা গাজায় যুদ্ধবিরতি বিষয়ক হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারের মধ্যস্থতকারীদের সঙ্গে বৈঠক করেন।

Advertisement

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। একইদিন ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের অব্যাহত এ হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!