শনিবার (২৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলু বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরো ৪৩ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
.png)
এদিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল ভূখণ্ডটিতে নৃশংস হামলা অব্যাহত রেখেছে। ফলে লাখ লাখ মানুষ চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার গাজার শুজাইয়া এলাকায় স্থল অভিযান চালায় দখলদার ইসরায়েল বাহিনী। এতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৬০ হাজার থেকে ৮০ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে চলে গেছেন।