এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, জেনিন শহরে বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে, যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, বুলডোজার, ড্রোন এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করে।
.png)
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৮ হাজার ২০০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৮৬ হাজার ৩৭৭ জন।