দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে রেবিল। ঝড়টি মেক্সিকো উপসাগরের ওপর দিয়ে বয়ে যাবে এবং এই সাপ্তাহের শেষে উত্তর-পূর্ব মেক্সিকো এবং দক্ষিণ টেক্সাসের দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় আবার স্থলভাগে আছড়ে পড়বে এবং এরপর ঝড়টি হারিকেনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের উপসাগরীয় উপকূলের কাছাকাছি বসবাসকারীদের সতর্ক করেছেন। ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে বলেছে, উত্তর আটলান্টিকে এই বছর সাতটি বড় হারিকেন সৃষ্টি হতে পারে।
.png)
গত বৃহস্পতিবার বেরিল তাণ্ডবে কেম্যান দ্বীপপুঞ্জের উপকূলে বাড়িঘর এবং ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। বেরিল মহাশক্তি নিয়ে প্রথম আঘাত হানে ক্যারিবীয় ইউনিয়ন দ্বীপে। সেখানে সব বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২ জুলাই) সকালে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে একটানা বাতাসসহ চার ক্যাটাগরির হারিকেন হিসেবে বেরিল দ্বীপটিতে আঘাত হানে। সেখানে বসবাসকারী হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অনেকে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, গ্রেনাডা এবং সেন্ট লুসিয়াতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ঝড়ের তাণ্ডব দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েছেন।
ঝড়ের পর পূর্ব ক্যারিবিয়ানে ব্যাপক বন্যা এবং প্রবল বাতাসের কারণে বিধ্বস্ত দ্বীপগুলোতে যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার করা হয়েছে। জ্যামাইকায় ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। বেরিলের কারণে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।