ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পায়ুপথে সোনা পাচারের চেষ্টা, ধরা পড়লো বিমানবালা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ১ জুন ২০২৪
পায়ুপথে সোনা পাচারের চেষ্টা, ধরা পড়লো বিমানবালা
ছবি: সংগৃহীত

সোনা চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওমানের মাসকট থেকে কেরালার কান্নুরে প্রায় এক কেজি নিয়ে গিয়েছিলেন সুরভি। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন।

ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরিভর পায়ুপথে ছিল ওই সোনা। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম সোনা মেলে। 

Advertisement

ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি সোনা পাচার করেছেন বলে অভিযোগ উঠেছ। 

এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!