ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ কোরিয়ায় ব্যতিক্রমী ঘুম প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৯, ২৪ মে ২০২৪
দক্ষিণ কোরিয়ায় ব্যতিক্রমী ঘুম প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

পৃথিবীতে সবচেয়ে কম ঘুমায় যেসব দেশের মানুষ, তার মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটির কাজপাগল মানুষদের বিশ্রাম নেয়ার অভ্যাস খুব একটা নেই। সে দেশে ব্যতিক্রমী এক আয়োজন হয়েছে স্বল্প ঘুমের প্রতিযোগিতা (পাওয়ার ন্যাপ কনটেস্ট)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার দেশটির রাজধানী সিউলের হ্যান রিভার পার্কে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এ প্রতিযোগিতা। মানুষকে বিশ্রামে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে দেশটি।

প্রতিযোগিতাটির আয়োজক লিম জি-হিওন বলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশা করি আমাদের প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেয়ার বিষয়ে সচেতন হবে এবং ঘুমের সুফল সম্পর্কে সচেতন হবে। ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্য আমাদের।

Advertisement

প্রতিযোগিতাটিতে অংশ নিয়েছিল প্রায় ১০০ জন ব্যক্তি। প্রত্যেককে ঘুমাতে হয়েছে দেড় ঘণ্টা। কার ঘুম কত ভালো তা হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অংশগ্রহণকারী অনেকের মধ্যেই ছিল বেশ উচ্ছ্বাসের সুর। একজন বলেন, সাধারণত আমরা সপ্তাহজুড়েই অনেক কাজ করি। ক্লান্ত হলেও ঘুমাতে পারি না। প্রতিযোগিতাটি দারুণ, ঘুমাতে পারব শুনে এতে অংশ নিতে এসেছি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!