ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসলামাবাদে সড়কের নামকরণ ইরান অ্যাভিনিউ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ২৩ এপ্রিল ২০২৪
ইসলামাবাদে সড়কের নামকরণ ইরান অ্যাভিনিউ
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরে স্বাগত জানিয়ে ইসলামাবাদের ১১তম অ্যাভিনিউকে ‘ইরান অ্যাভিনিউ’ হিসেবে নামকরণ করেছে দেশটির সরকার।

পাকিস্তানি মিডিয়া দ্য নেশন সরকারের এই পদক্ষেপকে ইরান-পাকিস্তান সম্পর্ককে আরো দৃঢ় করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে। দ্য নেশনের মতে, এটি প্রথমবারের মতো কোনও দেশ বা ব্যক্তির নামে নয়, তেহরানে পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নামে একটি মহাসড়কও রয়েছে। 

দ্য নেশন প্রতিবেদনে জানিয়েছে, ইরান-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ‘গভীর’। ইরান প্রথম দেশ যারা পাকিস্তানকে স্বীকৃতি দেয়। একইভাবে ইরানের বিপ্লবকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ছিল পাকিস্তান। পাকিস্তানের জাতীয় সঙ্গীত ইরানের ফারসি ভাষায়। পাকিস্তানের আল্লামা ইকবাল ইরানে ‘ইকবাল লাহোরি’ নামে বিখ্যাত যার বেশিরভাগ কবিতা ফার্সি ভাষায় রচিত।

Advertisement

পাকিস্তান এবং ইরান দুই দেশই ৯০৯ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ যা বেলুচিস্তানকে উভয় দিক থেকেই বিচ্ছিন্ন করে। উভয় পাশে বসবাসকারীরা বেলুচ এবং তাদের একটি সাধারণ ঐতিহ্য রয়েছে। আন্তঃসীমান্ত বাণিজ্য এবং বিবাহ এখানে সাধারণ বিষয়। অনেক ইরানি পণ্য পাকিস্তানের অভ্যন্তরে আমদানি হয়। একইভাবে, পাকিস্তানি চাল, আম এবং কমলা ইরানিদের কাছেও বেশ প্রিয়। ইরানি পণ্যগুলিও পাকিস্তানে আনা হয় এবং সীমান্ত এলাকার লোকেরা এই পণ্যের সুবিধা নেয় জীবিকার তাগিদে।

প্রায়ই উভয় দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে সংবাদের সৃষ্টি হয়, যা বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা হয়ে থাকে। উভয় দেশই দাবি করে আসছে যে, নিজেদের অঞ্চলে অপর দেশের সন্ত্রাসী সংগঠন রয়েছে। উল্লেখ্য, ইরান এই বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের জইশ আল আদলের শক্ত ঘাঁটিতে বিমান হামলা চালায়। প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানও এর ২ দিনের মধ্যে ইরানের ভূখণ্ডের অভ্যন্তরে বিএলএ লক্ষ্যবস্তুতে আঘাত করে। অবশ্য এরপর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আর কোনো সমস্যা হয়নি এবং উভয় পক্ষই সমস্যা সমাধানে একে অপরকে সাহায্য করে আসছে।

কূটনীতিকদের মতে, ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে সংকট সমাধানে এক বড় উদাহরণ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!