ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘ফ্রি প্যালেস্টাইন’ বলতে অনুরোধ করায় রেগে যা করলেন হলিউড অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ২৩ এপ্রিল ২০২৪
‘ফ্রি প্যালেস্টাইন’ বলতে অনুরোধ করায় রেগে যা করলেন হলিউড অভিনেতা
অ্যালেক বল্ডউইন - ফাইল ছবি

সম্প্রতি এক কফি শপে গিয়েছিলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। হঠাৎ সেখানে হাজির হন এক নারী। মোবাইল ক্যামেরা অন করে অভিনেতাকে অনুরোধ করে বলেন, ‘একবার বলুন, ফ্রি প্যালেস্টাইন।’ নারীর এ অনুরোধে বেশ রেগে যান তিনি।

প্রথম থেকেই দখলদার ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আসছেন এ অভিনেতা। বহুবারই তার মুখে শোনা গেছে ফিলিস্তিন বিরোধী বক্তব্য। কফি শপের নারী সেই বক্তব্যই সামনে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, তিনি প্রসঙ্গ টেনেছেন রাস্ট ছবির শুটিংয়ে অভিনেতার বন্দুকের গুলিতে সিনেম্যাটোগ্রাফারের আহত ও মৃত্যর ঘটনাকেও। নারীর দাবি, সিনেম্যাটোগ্রাফারকে খুন করেছেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে অভিনেতা অ্যালেক রেগে ওই নারীর ফোন কেড়ে নিয়েছেন।

Advertisement

সূত্র: নিউইয়র্ক পোস্ট, টাইমস অফ ইসরায়েল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!