ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলা, ছয় শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮, ২১ এপ্রিল ২০২৪
দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলা, ছয় শিশুসহ নিহত ৯
ফাইল ছবি

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার রাফাহ শহরের পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

হাসপাতালের তথ্যে দেখা গেছে, ছয় জন শিশু ও দুই জন নারীসহ একজন পুরুষের মরদেহ রাফাহ-র আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

নিহতের স্বজন বারহৌম বলেন, এটি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বর্জিত একটি বিশ্ব। বাস্তুচ্যুত মানুষ, নারী ও শিশুদের ভরা একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯০১ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!