ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বিমান হামলায় ৭ ত্রাণকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০, ২ এপ্রিল ২০২৪
ইসরায়েলি বিমান হামলায় ৭ ত্রাণকর্মী নিহত
ফাইল ছবি

ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় ওয়াল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দেশটির মধ্য গাজায় ত্রাণ বিতরণের পর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা। নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ান, পোলিশ, যুক্তরাজ্য এবং ফিলিস্তিনি সহায়তা কর্মী রয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় শত শত চিকিৎসক ও ত্রাণকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরপর অবরুদ্ধ এই অঞ্চলে সাহায্য সরবরাহ বন্ধ করা সত্ত্বেও গাজায় মানবিক সহায়তা দেওয়ার সময় হত্যা করা হয় ওই সাত সাহায্যকর্মীকে। 

অন্যদিকে গাজায় গাজায় ‘নির্বিচার হত্যা’ বন্ধ করার জন্য ইসরায়েলি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস। বেশ কয়েকজন সাহায্যকর্মী হত্যার পর এই আহ্বান জানিয়েছেন তিনি। 

Advertisement

উল্লেখ্য, ওয়াল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) হল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সহযোগিতা সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!