ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় একদিনে আরো ৭২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭, ২৪ মার্চ ২০২৪
গাজায় একদিনে আরো ৭২ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

গাজা উপত্যকায় একদিনে আরো ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন ১১৪ জন। গাজার ঘন জনবসতি এলাকাগুলোতে বিমান ছাড়াও স্থল আক্রমণ করেছে ইসরায়েল বাহিনী।

এদিকে  অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি নতুন প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। রাশিয়া এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি পূর্ববর্তী পাঠ্য ভেটো করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেইর এল-বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আতঙ্কিত শিশুসহ বিপুল সংখ্যক আহত ব্যক্তি আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

এছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা চালিয়ে পাঁচ শিশুসহ অনেক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। তাদের হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ৪১২ জন।

অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩৯ জন। এছাড়া কয়েক ডজনকে বন্দি করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!