বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতের রাজধানী দিল্লির পিতমপুরা এলাকায় ঘটেছে এই ঘটনা।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে এবং রেস্তোরাঁর মালিক ও অভিযুক্ত কর্মীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
.png)
পুলিশ বলেছে, যতীন ও তার বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত। সেই ঘটনার সূত্র ধরে রেস্তোরাঁটির এক কর্মী যতীনের বুকে ছুরিকাঘাত করে। এ সময় যতীনকে বাঁচাতে গিয়ে তার দুই বন্ধু বারাদ ও প্রাসনও আহত হয়।
পুলিশ আরো জানিয়েছে, তারা গত বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বিএম হাসপাতাল থেকে একটি জরুরি ফোনকল পান। তাদের জানানো হয়, সেই হাসপাতালে বুকে তিনটি ছুরিকাঘাতের ক্ষত নিয়ে একজন ভর্তি হয়েছেন। কল পাওয়ার পরপরই মঙ্গলপুরি পুলিশ স্টেশনের এসিপির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, এটি খুবই সাদামাটা একটি দুর্ঘটনা। কিন্তু পরে জানা যায়, এটি আসলে ঝগড়ার ফলাফল। এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষীদের জবানবন্দিও নেয়া হবে শিগগির।
সূত্র: এনডিটিভি