ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে, ছেলেকে গণপিটুনি 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২২ ফেব্রুয়ারি ২০২৪
নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে, ছেলেকে গণপিটুনি 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যু শয্যায় বাবা ফজলুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাসিগ্রাম ইউপির আতানারায়নপুর হাজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফজলুর রহমানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আর গণপিটুনি দিয়ে মাদকাসক্ত ছেলে আব্দুর রশিদকে পুলিশে দিয়েছে প্রতিবেশীরা।

এ ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল। বর্তমানে আব্দুর রশিদ পুলিশ হেফাজতে আছে।

Advertisement

জানা যায়, ফজলুর রহমানের ছেলে আব্দুর রশিদ মাদকাসক্ত। এদিন দুপুরে আব্দুর রশিদ বাড়িতে এসে বাবার কাছে নেশার টাকা চায়। টাকা না দেয়ায় ধারালো ছুরি দিয়ে আব্দুর রশিদকে উর্পযুপরি আঘাত করা হয়। পরে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!