ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
রাজশাহীতে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত 
ফাইল ফটো

রাজশাহীতে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিট থেকে সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস৷ এ সময় থেমে থেমে বজ্রপাতসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

এদিন সকাল ৯টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলে নি। কুয়াশায় আবৃত ছিল চারদিক।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আকাশে মেঘ রয়েছে। তবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। হঠাৎই বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়েছে। আর আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!