ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উচ্চস্বরে কথা বলায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৪
উচ্চস্বরে কথা বলায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় উচ্চস্বরে কথা বলার জেরে আলামিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মারুফকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, এ ঘটনায় মারুফের সঙ্গে আরো দুইজন জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, মঙ্গলবার শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী গ্রামে বন্ধুদের সঙ্গে উচ্চস্বরে হাসি ঠাট্টা এবং কথা বলছিলেন আলামিন। একপর্যায়ে আসামি মারুফের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন আলামিন। সে সময় মারুফের পকেটে থাকা ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

Advertisement

আহত অবস্থায় আলামিনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ ঘটনায় শুক্রবার রাত ১০টায় নিহতের বাবা শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!