ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কথা-কাটাকাটি থেকে মারামারি, ছুরিকাঘাতে গেল প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৮ জানুয়ারি ২০২৪
কথা-কাটাকাটি থেকে মারামারি, ছুরিকাঘাতে গেল প্রাণ
নিহত বেলাল- ফাইল ফটো

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ বেলাল নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল পেশায় অটোরিকশাচালক। তিনি ঐ এলাকার মোহাম্মদ আনোয়ারের ছেলে।

জানা গেছে, টাইগারপাস থেকে ঝাউতলা রুটে চলাচলরত অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় দুইটি গ্রুপ। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন বেলাল। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

Advertisement

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ওসি মো. নেয়ামত উল্লাহ বলেন, মরদেহটি চমেকের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!