ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় এক নারীকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ২৭ জানুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গায় এক নারীকে গলা কেটে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজা খাতুন (৩০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার মা নার্সিং হোম ক্লিনিকের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ঐ ক্লিনিকে আয়া হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

নিহত হাফিজার এক নারী সহকর্মী জানান, রাতে ক্লিনিকের দ্বিতীয় তলায় হাফিজার সঙ্গে আলাপচারিতা শেষে তৃতীয় তলায় যান তিনি। কিছুক্ষণ পর দ্বিতীয় তলায় এসে হাফিজাকে রক্তাক্ত অবস্থায় দেখেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় হাফিজাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাগবির হাসান বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঐ ক্লিনিক পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!