ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৪
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
নিহত নিরব। ফাইল ফটো

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিরব আহমেদ (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী বলে জানা গেছে। সে শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ঐ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেন কয়েকজন যুবক। এ সময় নিহত নিরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করে।

Advertisement

ঐ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে উপজেলার কামারগাঁও এলাকায় আড্ডা দেওয়ার সময় নিরব ও তার সহপাঠীদের ওপর অতর্কিত হামলা চালান উত্ত্যক্তকারীরা। এ সময় নিরবকে ধারালো ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!