শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালিক (পিপিএম)।
তিনি বলেন, চালক আতাউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটকসহ ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এখনো অভিযান চলমান রয়েছে। তাই তদন্তের স্বার্থে আটককৃতদের নাম বলা যাচ্ছে না।
.png)
এর আগে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে আতাউর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনার তদন্তে মাঠে নামে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, গত বুধবার রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।