ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় সন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লায় সন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
আসামিকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

কুমিল্লায় সাত বছরের সন্তান আরাফাত হোসেন বাপ্পিকে হত্যার দায়ে তার সৎ বাবা সেলিম প্রকাশ রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায় ঘোষাণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল শিশু বাপ্পিকে অপহরণ করেন তার বাবা সেলিম প্রকাশ। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। সেলিম প্রকাশের কথা মতো শিশু বাপ্পিকে খুঁজতে কবিরাজ বাড়িতেও যান ভুক্তভোগীর মা।

Advertisement

একপর্যায়ে সেলিম প্রকাশের কার্যকলাপে সন্দেহ হয় পুলিশের। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গলিয়ারা দক্ষিণ ইউপি দনাজোর বিলে লাশ আছে বলে জানান তিনি। পরে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ থানায় সেলিম প্রকাশের বিরুদ্ধে মামলা হয়। ঐ বছরের ৩০ অক্টোবর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আমরা আশা করছি, উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এ রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!