ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ৩১ জানুয়ারি ২০২৪
জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড
আসামিদের কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার ১১ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকার বেদারুল ইসলাম বেদিন, শান্তিনগর এলাকার সরোয়ার রওশন সুমন, আরাফাত নগরের মশিউর রহমান এরশাদ বাবু, দক্ষিণ দেওয়ানপাড়ার মনোয়ার হোসেন মনছুর, একই এলাকার টুটুল, দেওয়ানপাড়ার রানা, তেঘর বিশার নজরুল ইসলাম, দেবীপুর কাজীপাড়ার শাহী, দেবীপুর মন্ডলপাড়ার সুজন, কাজীপাড়ার রহিম, পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ডাবলু।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচুরচক এলাকার ফজলুর রহমানের ছেলে পাঁচুরচক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র মোয়াজ্জেম হোসেন ২০০২ সালের ২৮ জুন বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পরেরদিন সকালে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের পাশে আহত অবস্থায় মোয়াজ্জেমকে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উল্লিখিত আসামিদের বিরুদ্ধে তার বাবা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেন আদালত। আসামিদের মধ্যে ছয়জন পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!