ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মোসাদ ঘনিষ্ঠ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২৯ জানুয়ারি ২০২৪
মোসাদ ঘনিষ্ঠ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের একটি প্রতিরক্ষা সাইটে নাশকতার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিরা দোষী সাব্যস্ত হয়েছেন। তারা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। স্থানীয় সময় সোমবার সকালে ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। 

অভিযুক্তদের বিরুদ্ধে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবৈধভাবে ইরানি ভূখণ্ডে প্রবেশ করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সরঞ্জাম উৎপাদনকারী ইসফাহানভিত্তিক একটি কারখানায় বোমা হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল।

Advertisement

খবর অনুসারে, ২০২২ সালের গ্রীষ্মে ইসরায়েলের মোসাদের পক্ষ থেকে তাদের অভিযান চালানোর কথা ছিল। কিন্তু ইরানি গোয়েন্দারা তা প্রতিহত করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান ও ইসরায়েল দীর্ঘদিনের শত্রু এবং বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে।

ইসরায়েল ইরানকে তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা সমর্থন করার জন্য অভিযুক্ত করেছে, অন্যদিকে ইরান বলেছে- ইসরায়েল বেশ কয়েকটি ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ডের কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!