সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ নুরুজ্জামান।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামি মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ নুরুজ্জামানকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। তবে দুইজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯১ সালের ২৪ জুন আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের হাড়িপাড়ায় ছুরিকাঘাতে খুন হন আজিজুর রহমান। ঐ ঘটনায় আনোয়ারা থানায় মামলা করেন নিহতের ভাই আবদুল নবী। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে নয়জনের সাক্ষ্যগ্রহণ হয়।