ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভিয়েতনামে মাদক মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫১, ২৩ জানুয়ারি ২০২৪
ভিয়েতনামে মাদক মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

মাদকপাচারের একটি মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ভিয়েতনামের একটি আদালত। সোমবার এই রায় ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাজাপ্রাপ্তদের ২০২২ সালে লাওস থেকে ভিয়েতনামে ১০৫ কেজি মেথামফেটামিন ও হেরোইন পাচারের মামলায় দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে।

ভিয়েতনামে বিশ্বের সবচেয়ে কঠিন মাদক আইন রয়েছে। যেখানে যেকেউ ১০০ গ্রাম বা তার বেশি হেরোইন, মেথামফেটামিন, কোকেন বা অ্যামফিটামিন পাচারের জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়।

Advertisement

এরপরও দেশটিতে ব্যাপকভাবে মাদকপাচারের ঘটনা ঘটছে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত বছর ২৬ হাজার ৪৬৯টি মামলায় ৪১ হাজার ৪০০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যা ২০২২ সালের চেয়ে বেশি। মাদকপাচারের অভিযোগে ২০২২ সালে ৩৬ হাজার গ্রেফতার ও ২৪ হাজার মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!