ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেভাদার রিপাবলিকান ককাসে ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৪
নেভাদার রিপাবলিকান ককাসে ট্রাম্পের জয়
ছবি: সংগৃহীত

রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে এবার নেভাদা ও ভার্জিন আইল্যান্ড ককাসে জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই ককাসে জয়ের ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার লড়াইয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল হলো। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ভার্জিন আইল্যান্ড ককাসে সহজ জয় পান ট্রাম্প। দলের মোট ২৪৬ ভোটের মধ্যে ট্রাম্প ১৮২ ভোট বা ৭৪ শতাংশ ভোট পান। দলীয় প্রাথমিক বাছাইয়ে এখন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৬৪ ভোট বা ২৬ শতাংশ।

নিকি হ্যালি উল্লেখ করেছেন, তার বিবেচনায় এই প্রক্রিয়া সুষ্ঠু নয় এবং ট্রাম্পকে সুবিধা করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে তিনি মঙ্গলবার নেভাদার রাজ্য-পরিচালিত প্রতীকী প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে অংশগ্রহণ করেছিলেন।

Advertisement

ট্রাম্প রাজ্যের অন্তত ২৬ জন প্রতিনিধির অধিকাংশ পেয়ে যাবেন। আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন পেতে তার দরকার ১,২১৫ জন প্রতিনিধি এবং মার্চে তিনি এই সংখ্যায় পৌঁছাতে পারেন।

রিপাবলিকান দলের প্রতিযোগিতা নেভাদা থেকে ২৪ ফেব্রুয়ারি হ্যালির নিজের রাজ্য সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে এগিয়ে যাবে। ট্রাম্পের দৃষ্টি এখন ৫ মার্চে ‘সুপার মঙ্গলবার’ লড়াইয়ের দিকে, যেখানে তিনি বিপুল সংখ্যক প্রতিনিধিদের সমর্থন পাবেন বলে আশা করছেন।

এর ফলে ট্রাম্প রিপাবলিকান দলের অনানুষ্ঠানিক প্রার্থী হওয়ার লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাবেন। লাস ভেগাসে সংক্ষিপ্ত বিজয় ভাষণ দেওয়ার সময় ট্রাম্প নিজের সমর্থকদের বলেন, আসন্ন সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে জয় ঘোষণা করতে তিনি অধীর।

ট্রাম্প অগ্রণী প্রার্থী হলেও, নেভাদার ককাস তার পক্ষে কাজ করবে, বিষয়টিকে সেভাবেই দেখা হচ্ছিল। কারণ, তৃণমূল স্তরে ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি।

ককাসে সাধারণত নির্দিষ্ট দিন বা সময়ে সভার জন্য ভোটারদের সশরীরে হাজির হতে হয়। অন্যদিকে, নির্বাচনে অংশগ্রহণ করা সহজ ও সুবিধাজনক কারণ নির্বাচনের দিন অধিকাংশ সময় ভোটগ্রহণ কেন্দ্র খোলা থাকে।

একজন প্রধান প্রার্থী হিসেবে ট্রাম্প এখনো নজিরবিহীন সমস্যার মোকাবেলা করছেন। এক ফেডারেল আপিল প্যানেল চলতি সপ্তাহে রায় দিয়েছে যে, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দিতে তিনি ছক কষেছিলেন বলে যে অভিযোগ রয়েছে, তার জন্য তিনি বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!