প্রতিবেদনে বলা হয়, আগামী ৪ মার্চে সেই মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ট্রাম্পের করা একটি আপিল এখনো অমীমাংসিত থাকায় মামলার কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক তানিয়া চুটকান।
মামলার কার্যক্রম আবার কবে শুরু হবে সে বিষয়ে কোনো নির্দেশ দেননি বিচারক। তবে আপিল প্রক্রিয়া শেষ না হওয়ায় মামলার কার্যক্রম শুরু হতে কয়েক মাস লাগতে পারে বলছে বিবিসি।
.png)
প্রসঙ্গত, ২০২০ নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলার চেষ্টার অভিযোগ আনা হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
তার বিরুদ্ধে আনা ১৩টি আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে রয়েছে, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো, শপথ লঙ্ঘন এবং জালিয়াতির ষড়যন্ত্র।
হোয়াইট হাউজের সাবেক স্টাফ প্রধান মার্ক মেডোস এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্কসহ আরও ১৮ জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছে।
এদিকে ট্রাম্প বরাবরই তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আসন্ন নির্বাচনে তার বিজয় ঠেকানোর উদ্দেশ্যেই তাকে হয়রানি করা হচ্ছে।
ট্রাম্পের আইনজীবীরাও দাবি করেছেন, তাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়, কারণ ঘটনার সময় প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন।